হবিগঞ্জ-৪ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বিএনপির চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদের ঐক্যের প্রতীক

2025-11-30T22:28:29+00:00
2025-11-30T22:28:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হবিগঞ্জ-৪ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০:২৮ পিএম   (ভিজিট : ১১৮)
X

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বিএনপির চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদের ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে অশ্রুসজল নয়নে বলেন- হে মহান আল্লাহ, আপনি রহমানুর রাহিম। আপনার অপার রহমতে দেশের সবচেয়ে জনপ্রিয়, আমাদের সকলের শ্রদ্ধেয় ও অহংকার, বেগম খালেদা জিয়াকে শেফায়ে কামেলা দান করুন। তাঁর সকল ব্যথা ও কষ্ট লাঘব করে দিন এবং তাকে সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিন। 

রবিবার বিকালে মাধবপুর উপজেলার ধর্মঘর কলেজ মাঠে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

তিনি আরও বলেন, এদেশে গনতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের জেল-জুলুম, অত্যাচার সহ্য করেছেন। মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখে উনাকে তীলে তীলে হত্যা করতে চেয়েছিল। কোন চিকিৎসা করতে দেয় নাই।আজ দেশের এ সংকটময় মূহূর্তে উনার খুব প্রয়োজন। তিনি আমাকে অনেক স্নেহ ও মায়া করতেন। চার চার বার তিনি আমাদের এখানে এসেছেন। জীবনের ১ম তিনি আমার হাতে ১৯৯১সালে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছিলেন। আবার ২০২৫ সালে তিনি এবং তারেক রহমান সাহেব ধানের শীষ তুলে দিয়েছেন। উনার কাছে আমি ও আমার নিবার্চনী এলাকাবাসী ঋনি।তাই আমার নিবার্চনী এলাকার সর্বস্থরের জনসাধারনকে অনুরোধ করব প্রতি ওয়াক্ত নামাযের পর প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন।

ধর্মঘর ইউনিয়নের সভাপতি বজলুর রহমান ভূইয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালন ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল,সাধারন সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সম্পাদকও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দুলা মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধরী, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

সাধারন সম্পাদক আবিদুর রহমান মাষ্টারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাদেক হোসেন, সোহরাব মেম্বার, মামুন মেম্বার, জমশেদ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম আহবায়ক কবির চৌধুরী, শ্রমিক দলের সদস্য সচিব লিটন পাঠান প্রমুখ। 

এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে হাজার, হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy