খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টুঙ্গিপাড়ায় বিএনপির দোয়া মাহফিল

টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও

2025-11-30T22:41:32+00:00
2025-11-30T22:45:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টুঙ্গিপাড়ায় বিএনপির দোয়া মাহফিল
টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০:৪১ পিএম  আপডেট: ৩০.১১.২০২৫ ১০:৪৫ পিএম  (ভিজিট : ৮৭)
X

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যা ৬টায় পাটগাতী এস এম জিলানীর নিজ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এস এম জিলানী কেন্দ্রীয় সভাপতি, স্বেচ্ছাসেবক দল  ও গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া) সংসদীয় আসনের বিএনপির নমিনেশন প্রাপ্ত সংসদ সদস্য পদ প্রার্থী। অ্যাডভোকেট কাজী আবুল খায়ের সদস্য সচিব, গোপালগঞ্জ জেলা বিএনপি, সালাউদ্দিন শেখ সভাপতি, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি, মনিরুজ্জামান বাবলু সাধারণ সম্পাদক, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি,মোল্লা ইমদাদ হোসেন সভাপতি, পৌর বিএনপি,জেহাদুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক, পৌর বিএনপি। ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। সবশেষে নেতারা বেগম জিয়ার আশু সুস্থতা ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy