দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে টুঙ্গিপাড়া টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রবিবার সকাল

2025-11-30T22:47:56+00:00
2025-11-30T22:47:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে টুঙ্গিপাড়া টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০:৪৭ পিএম   (ভিজিট : ৭২)
X

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রবিবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে।

এই কর্মসূচিতে স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশগ্রহণ করেন। কর্মবিরতির সময় তারা দাবি আদায়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

কর্মবিরতিতে বক্তব্য রাখেন: মোঃ জাহিদুল ইসলাম ফার্মাসিস্ট পাঁকুড়তিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্র টুঙ্গিপাড়া। তিনি বলেন, রোগ নির্ণয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের ছাড়া চিকিৎসাসেবা অপূর্ণ। তাই দশম গ্রেড না মানলে আমরা দেশব্যাপী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

আরও উপস্থিত ছিলেন ভোলানাথ মন্ডল মেডিকেল টেকনোলজিস্ট,রতন বোস ডেন্টাল টেকনোলজিস্ট,  জামিউল ইসলাম ফার্মাসিস্ট ও গোবিন্দনাথ সরকার ফার্মাসিস্ট এবং জামিল হোসেন ফার্মাসিস্ট।

কর্মসূচিতে বক্তারা বলেন, অনেক দিন ধরেই ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন কিন্তু এখনো বাস্তবায়ন না হওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে পরবর্তীতে দেশজুড়ে আরও বড় কর্মসূচি হবে এবং সরকারি হাসপাতালের কার্যক্রম অচল হয়ে পড়বে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy