বাঞ্ছারামপুরে আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মুছা মিয়ার গলাকাটা লাশ উদ্ধার

2025-12-01T01:09:54+00:00
2025-12-01T01:09:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঞ্ছারামপুরে আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১:০৯ এএম   (ভিজিট : ৩৬০)
X

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মুছা মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সন্ধ্যায় উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর পাঠামারা জোয়ারার বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিহত মুছা মেম্বারের ছেলে মোহাম্মদ উজ্জল মিয়া জানান, ড্রেজার ব্যবসায়ী মোস্তফা মিয়া ফোন করে তাকে জানায় যে তার বাবাকে কেউ গলা কেটে হত্যা করেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখতে পান। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাবার হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, সন্ধ্যায় আমরা খবর পাই হোসেনপুর গ্রামে অজ্ঞাত একজনের লাশ পড়ে আছে। বিষয়টি শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি আবু মুসা নামে সাবেক ইউপি সদস্যের গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে আছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্ত চলছে। তদন্তের পর জানা যাবে ঘটনার প্রকৃত কারণ এবং কারা এ ঘটনাটি ঘটিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy