খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালোর দিকে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

2025-12-01T10:12:35+00:00
2025-12-01T10:12:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম   (ভিজিট : ৯০)
 তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
X

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালোর দিকে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার ব্যাপারে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। 

রোববার (৩০ নভেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান উপদেষ্টা।

মাহফুজ আলম বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলাম। তিনি দেশের জন্য যে অবদান রেখেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, সে কারণে দেশবাসীর সঙ্গে আমিও তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছি।

তিনি আরও বলেন, চিকিৎসকদের সঙ্গে যে আলোচনা হয়েছে, তাতে জেনেছি গত কয়েকদিনের মতোই তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে, কিছুটা ভালোর দিকে আছেন। সামনে তিনি আরও ভালো হবেন, চিকিৎসকরা সেই আশা করছেন।

গণতান্ত্রিক রূপান্তরের পথে খালেদা জিয়াকে খুব প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, তার ত্যাগ এবং অবদানের কারণে সামনের দিনে বাংলাদেশ বিনির্মাণ তিনি দেখে যাবেন, সেই প্রত্যাশা রাখি। কারণ, গণতান্ত্রিক রূপান্তরে যারা জুলাই অভ্যুত্থানে অবদান রেখেছে তাদের নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মান করতে চাই আমরা।


এ সময় তারেক রহমানের দেশে ফেরার ইস্যুতে সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত আছে বলেও জানান তথ্য উপদেষ্টা। 





  বিষয়:   তথ্য উপদেষ্টা  খালেদা জিয়া  তারেক রহমান 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy