মান্দায় ইউপি চেয়ারম্যান মৃত্যু্তে শোক

নাওগাঁ ( মান্দা) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দা উপজেলার ৪ নম্বর মান্দা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজাজ আহম্মেদ হিন্দোল (৫৫) আর নেই। রোববার বিকেল

2025-12-01T10:18:11+00:00
2025-12-01T10:18:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মান্দায় ইউপি চেয়ারম্যান মৃত্যু্তে শোক
নাওগাঁ ( মান্দা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৮ এএম   (ভিজিট : ১২৬)
X

নওগাঁর মান্দা উপজেলার ৪ নম্বর মান্দা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজাজ আহম্মেদ হিন্দোল (৫৫) আর নেই। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির ভেতর টিউবওয়েলের পাশে তিনি পড়ে ছিলেন। পরে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, সবার অগোচরে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এজাজ আহম্মেদ হিন্দোল কালিকাপুর জংলিপাড়া গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে। কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম এ মতীনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক মহল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy