৯ ঘণ্টার ব্যবধানে খুলনায় ফের গুলিতে আহত ১

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

৯ ঘণ্টার ব্যবধানে খুলনায় আবারও গুলির ঘটনা ঘটেছে। এতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।রোববার

2025-12-01T10:36:18+00:00
2025-12-01T10:36:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৯ ঘণ্টার ব্যবধানে খুলনায় ফের গুলিতে আহত ১
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৬ এএম   (ভিজিট : ১২১)
X

৯ ঘণ্টার ব্যবধানে খুলনায় আবারও গুলির ঘটনা ঘটেছে। এতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর জিন্নাহপাড়া এলাকায় তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।

আহতের নাম সম্রাট কাজী (২৮)। তিনি নড়াইলের কাজী আজিজুর রহমানের ছেলে ও খুলনা শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কাজ করেন। বর্তমানে সম্রাট শিপইয়ার্ড এলাকায় বসবাস করেন। 

জানা গেছে, রাতে জিন্নাহপাড়া এলাকায় সম্রাটকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তার হাতে গুলি লাগে। এ সময় হামলাকারীরা পিস্তলের বাট দিয়ে তার মাথায়ও আঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, সম্রাটকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।

এর আগে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে। এতে দুজন নিহত হন। ওই হামলার ৯ ঘণ্টা পর আবারও গুলির ঘটনা শহরজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।




  বিষয়:   খুলনা  গুলি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy