
ফরিদপুরের মধুখালীতে বদলি জনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রাসেলকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকরা।
মধুখালী প্রেসক্লাবের আয়োজনে রবিবার বিকালে মধুখালী প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ইউএনও মোঃ আবু রাসেল মধুখালীতে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। বিদায়ী বক্তব্যে ইউএনও মোঃ আবু রাসেল মধুখালীতে কর্মকালীন সময়কে স্মরণীয় উল্লেখ করে বলেন, “এ উপজেলার মানুষের আন্তরিকতা আমার কাছে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে। সাংবাদিকদের সহযোগিতায় উন্নয়নমূলক কাজগুলো সহজ হয়েছে।”পরে মধুখালী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনওর হাতে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল আলীম মানিক, সাহাবুদ্দিন আহমেদ সতেজ, গোলাম মোস্তফা বাকি, মেহেদী হাসান মুন্নু, ইয়াসিন বিশ্বাস, ক্লাবের সহ সভাপতি সাংবাদিক শাহজাহান হেলাল, মতিয়ার রহমান, সাধারন সম্পাদক মেহেদী হাসান পলাশ, যুগ্ম সম্পাদক মফিজুর রহামান মুবিন, রমজান বিশ্বাস, অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী, সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানা, সহঃ সাংগঠনিক সম্পাদক মানিক সিকদার, ক্রীড়া সম্পাদক আবির হোসেন আবু, প্রচার সম্পাদক রাজিব হোসেন, শহিদুল ইসলাম, সাংবাদিক সুজল খান, হৃদয় শীল,সালমান রহমান প্রমূখ।