প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১ পিএম (ভিজিট : ১০৮)

X
বরুড়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।
৩০ নভেম্বর ২০২৫ (রবিবার) বরুড়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে শুরু হয় দিনব্যাপী এ বর্ণিল আয়োজন।
আইএসইউ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই.এসইউ রেজিস্ট্রার মো ফাইজুল্লাহ কৌশিক এডমিশন ডিরেক্টর মো গিয়াস উদ্দিন আইএসইউ'র বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সংবর্ধনার পর বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আই এস ইউ এর জনসংযোগ বিভাগীয় প্রধান রাইসুল হক চৌধুরী।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টি, ভবিষ্যৎ ক্যারিয়ারের দিকনির্দেশনা প্রদান এবং শিক্ষার্থীদের অর্জনকে সম্মান জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট, টি-শার্টসহ আকর্ষণীয় উপহার প্রদান করা হয়। পাশাপাশি আইএসইউতে ভর্তির ক্ষেত্রে টিউশন ফি-এর উপর অতিরিক্ত ১০% ওয়েভার সুবিধা দেওয়া হয়।