নকলায় বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

2025-12-01T12:59:33+00:00
2025-12-01T12:59:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নকলায় বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৯ পিএম   (ভিজিট : ৮৮)
X

শেরপুরের নকলায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার উরফা ইউনিয়নের উরফা গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উরফা গ্রামের মো. এরশাদুল হক তার অপ্রাপ্তবয়স্ক কন্যার বাল্যবিবাহের আয়োজন করেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানার পর এসিল্যান্ড সাদিয়া আফরিন এ্যানি ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। এসময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭–এর ৮ ধারায় মো. এরশাদুলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কন্যাকে বিবাহ দিবেনা বলে অঙ্গিকার করেন।

সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি জানান, বাল্যবিবাহের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমেও এ ধরনের অপরাধ রোধ করা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy