বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটে রাস্তার পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো: আফসার শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। খুলনা-মোংলা

2025-12-01T13:36:57+00:00
2025-12-01T17:00:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১:৩৬ পিএম   (ভিজিট : ৬০)
X

বাগেরহাটে রাস্তার পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো: আফসার শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। খুলনা-মোংলা মহাসড়কের সদর উপজেলার চুলকাঠীর সোনাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   

নিহত আফসার শেখ চুলকাঠীর সোনাডাঙ্গা এলাকার মৃত মো: রয়েজ শেখের ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১লা ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আফসার শেখ বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। চুলকাঠীর সোনাডাঙ্গা এসে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুত্ব আহত হন। 

খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ও কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় গুরুত্বর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা: নোমান রাসেল জানান, ওই ব্যাক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে আসান পথে তিনি মারা গেছেন। 

নিহতের ছেলে মো: শহিদুল শেখ জানান, এদিন সকালে তার বাবা বাড়ি থেকে চুলকাঠী বাজারে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। 

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) একেএম হাসনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগি পালিয়ে গেছে। 











Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy