শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ এর কারণে মর্মান্তিক প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে

2025-12-01T13:53:50+00:00
2025-12-01T13:57:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১:৫৩ পিএম  আপডেট: ০১.১২.২০২৫ ১:৫৭ পিএম  (ভিজিট : ৬৩)
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
X

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ এর কারণে মর্মান্তিক প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক প্রকাশ করেছেন ও সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে পাঠানো চিঠিতে প্রধান উপদেষ্টা এ শোক ও সমবেদনা জানান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, চিঠিতে প্রধান উপদেষ্টা লিখেছেন, ঘূর্ণিঝড় ডিটওয়াহর কারণে মর্মান্তিক প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পেয়ে তিনি গভীরভাবে শোকাহত। সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কায় সংঘটিত সবচেয়ে ভয়াবহ আবহাওয়াজনিত দুর্যোগগুলোর অন্যতম এটি।

চিঠিতে তিনি আরও লেখেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবেও তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি এবং শ্রীলঙ্কার জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। যারা আপনজন হারিয়েছেন, তাদের জন্য আমাদের আন্তরিক চিন্তা ও প্রার্থনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

প্রধান উপদেষ্টা লেখেন, এ কঠিন সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বন্ধুসুলভ জনগণের প্রতি সংহতি জানাচ্ছে। বন্যা ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য মানবিক সহায়তাসহ প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত আছি।





  বিষয়:   শ্রীলঙ্কা  ঘূর্ণিঝড়  প্রাণহানি  প্রধান উপদেষ্টা  শোক 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy