সেন্টমার্টিন থেকে আসার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

সেন্টমার্টিন থেকে টেকনাফে আসা পথে একটি যাত্রীবাহী স্পিডবোট উল্টে নারী ও শিশুসহ ৮ জন সাগরে নিখোঁজ হওয়ার ঘটনা

2025-12-01T14:09:55+00:00
2025-12-01T14:09:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেন্টমার্টিন থেকে আসার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ২:০৯ পিএম   (ভিজিট : ১৬১)
X

সেন্টমার্টিন থেকে টেকনাফে আসা পথে একটি যাত্রীবাহী স্পিডবোট উল্টে নারী ও শিশুসহ ৮ জন সাগরে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মা-মেয়ে দু’জনের মৃত্যু হয়েছে। বাকি যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া স্পিডবোটটি শাহপরীর দ্বীপের ঘোলাচর এলাকার কাছাকাছি পৌঁছালে আচমকা উল্টে যায়। এতে স্পিডবোটে থাকা ৮ যাত্রী সাগরে পড়ে যান।

নিহতরা হলেন- সেন্টমার্টিনের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার মাহফুজ রহমানের স্ত্রী মরিয়ম বেগম ও তার শিশু মায়মা (৪)। 

পরবর্তীতে সবাইকে উদ্ধার করা হলেও মরিয়ম বেগম ও তার শিশু মায়মাকে গুরুতর অবস্থায় টেকনাফ হাসপাতালে নেওয়া হলে সেখানে দু’জনই মারা যান। অন্যদের মধ্যে আরও দু’জন অসুস্থ হলেও বাকিরা সুস্থ আছেন বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, শাহপরীর দ্বীপ ঘোলাচরে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে মা-মেয়ে দু’জনের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy