প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৬ পিএম (ভিজিট : ১৬২)

X
বান্দরবানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের কোনো শঙ্কা নেই নিরাপত্তার জন্য সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মো. আবদুর রহমান।
সোমবার (০১ ডিসেম্বর) সকালে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এ অঞ্চলের ভোটাররা যাতে নির্ভয়ে, র্নিবিঘ্নে ও উৎসবের আমেজে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রেখেছে। এছাড়াও নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না দিতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, মান্না দে, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।