প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৪ পিএম (ভিজিট : ১৭৬)

X
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ২নং রানী শিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
প্রধান অতিথি'র বক্তব্যে তিনি দেশনেত্রীর সুস্থতা কামনায় সবাইকে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান। বেগম খালেদা জিয়া আমাদের মাতৃতুল্য নেত্রী। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই আন্তরিকভাবে তাঁর জন্য দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুর রহিম দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সভাপতি আবু রায়হান মো. আল বেরুনী, রাণীশিমূল ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হামিদ সোহাগ, রাণীশিমূল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মীর মো. রুকুনুজ্জামান লাখু, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ তালুকদার, ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয়ক এবিএম শামীম কবীর, সাংগঠনিক সম্পাদক মো. মিল্লাত হোসেন আকন্দ, রাণীশিমূল ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আবু সাইদ দিনার এবং সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।