
X
জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশ বির্নিমানে যুব সমাজ জেগে উঠেছে। ন্যায়ের পক্ষে, ঐক্যের পক্ষে, কোরআনের আইনের পক্ষে জাতি আজ একাট্টা। ৫ দফা দাবি বাস্তায়ন না হওয়া পর্যন্ত রাজপথে লড়াই চলবে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দূর্নীতিমূক্ত সমাজ, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও যুবক-যুবতীদের আকাংখা পূরণ না হওয়া পর্যন্ত ৮ দলের সকল নেতাকর্মী ও সমর্থকদের মাঠে থাকার আহবান জানান।
তিনি সোমবার (১ ডিসেম্বর) খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, ৭২ এর ফ্যাসিবাদি সংবিধানের বিরুদ্ধে ছিলেন মেজর জিয়া এবং বর্তমানে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ৭২ এর সংবিধান পছন্দ করতেন না। যে কারণে ৭২ এর সংবিধানের পক্ষে যারা কথা বলবেন তারা জিয়া ও খালেদা জিয়ার লোক না বলে তিনি মন্তব্য করেন।
বকদের উদ্দেশ্যে বলেন, তোমরা প্রস্তুত হও নতুন বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। চাকরি নেওয়ার জন্য না দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার আহবান জানান যুবক-যুবতিদের।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীরসাহেব চরমোনাই মুফতী সৈয়দ মো. রেজাউল করিম এ মহা সমাবেশে সভাপতিত্ব করেন। দুপুর ১২ টায় পবিত্র কোরআন তেলাওয়াতে মাধ্যমে সমাবেশ শুরু হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। অর্থসহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী ইকরামুল কবীর। পরে শুরু হয় ইসলামী সংগীত।
সমাবেশের বিশেষ অতিথি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।
সভাপতির বক্তব্যে চরমোনাই পীর বলেন, জাতীয় নির্বাচন করতে আমরা বিলম্ব করছি। কথা পরিষ্কার ৫ দফা মেনে নেন, নাহলে বাংলার জনগণ মানাতে বাধ্য করবে। ১২ থেকে ২০ নম্বর নিগনাল দিচ্ছি আপনাদের পায়ের নিচে মাটি নেই। জনগন আপনাদের পক্ষে নেই।
সেন্টার দখল, ভোটডাকাতি ও গুন্ডামি করে নির্বাচনে জেতার দিন শেষ উল্লেখ করে তিনি জনগণের কাছে আহবান করেন চাদাবাজদের সহযোগী না হয়ে বিদেশী টাকা পাচারকারীদের বয়কট করুন। তিনি জনগনের খাদেম হওয়ার জন্য সকলের কাছে দোয়া চান।
বিশেষ অতিথির বক্তৃতায় মামুনুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ভোটের আয়োজন না করলে জাতি এ সরকারকে ক্ষমা করবে না।
সমাবেশে ৮ দলের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা বক্তৃতা করেন। সমাবেশে বক্তারা নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান। এর আগে সমাবেশ স্থলে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।