ফকিরহাটে দেশি মদ ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০ লিটার দেশী তৈরী চোলাই মদ ও ১০০ পিস ইয়াবা

2025-12-01T17:21:36+00:00
2025-12-01T17:21:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফকিরহাটে দেশি মদ ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৫:২১ পিএম   (ভিজিট : ৪৮)
X

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০ লিটার দেশী তৈরী চোলাই মদ ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তার সুমন পোদ্দার (৩০) চিতলমারীর খড়মখালীর শ্যামা পোদ্দারের ছেলে। তাকে সোমবার (১লা ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, রবিবার (৩০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলতিতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুমন পোদ্দারকে গ্রেপ্তার করা হয়। এসময় ড্রামে ভর্তি ৩০ লিটার দেশীয় তৈরী মদ ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অপর এক মাদককারবারি পালিয়ে গেছে। 

এ ঘটনায় সোমবার সকালে দুইজনের নাম উল্লেখ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। অন্য আসামীকে গ্রেপ্তার অভিযান চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy