রাঙামাটিতে বন্যপ্রাণী উদ্ধার টিম কমিটি গঠন

রাজস্থলী প্রতিনিধি

সারাবাংলা

পার্বত্য মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্প ‘বন্যপ্রানী উদ্ধার পুনরুদ্ধারের মাধ্যমে কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি কার্যক্রম’ এর আওতায়রাঙামাটিপার্বত্য জেলা পরিষদ রাজস্থলী উপজেলায়

2025-12-01T17:25:16+00:00
2025-12-01T17:42:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে বন্যপ্রাণী উদ্ধার টিম কমিটি গঠন
রাজস্থলী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৫:২৫ পিএম  আপডেট: ০১.১২.২০২৫ ৫:৪২ পিএম  (ভিজিট : ৩৪)
X

পার্বত্য মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্প ‘বন্যপ্রানী উদ্ধার পুনরুদ্ধারের মাধ্যমে কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি কার্যক্রম’ এর আওতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ রাজস্থলী  উপজেলায় বন্যপ্রাণী  উদ্ধার  দল গঠন করা হয়েছে। 

সোমবার সকালে ১নং ঘিলাছড়ি  ইউনিয়নের, ইউনিয়ন পরিষদে আয়োজিত সভায় স্থানীয় উপজেলা ফ্যাসিলিটর জনি খিয়াং এর উপস্থাপনায় এবং দিকনির্দেশনা মুলক আলোচনায়  কার্বারী বিরল চান তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১ নং ঘিলাছড়ি  ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা।

অনুষ্ঠানে রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, ৩৩৩নং ঘিলাছড়ি মৌজার হেডম্যান মিজ প্রেমা তালুকদার প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক উচাপ্রুমারমা, উপজেলা ফ্যাসিলিটর জনি খিয়াং বন সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় এই ৮টি পাড়ার ও ৪ টি সাইটের  সমন্বয়ে সভাপতি,রুৎ খিয়াং সহকারি টিম লিডার দৈবকি ত্রিপুরা  সাধারন সম্পাদক সুশীল তঞ্চঙ্গ্যাসহ  ১৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

বন্যপ্রাণী উদ্ধার দলের মূল উদ্দেশ্য হলো স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্র সংরক্ষণ, পুনরুদ্ধার এবং টেকসই ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করা। দলগুলো স্থানীয় পর্যায়ে বন্যপ্রাণী  সংরক্ষণ পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন, হুমকি মোকাবিলা, অবৈধ বন্যপ্রাণী শিকার প্রতিরোধ, টেকসই জীবিকায়ন উন্নয়ন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের কাজ করবে। প্রতিটি দলে ৫০% নারী সদস্য নিশ্চিত করা হবে, যাতে নারী ও যুবদের সক্রিয় অংশগ্রহণ বজায় থাকে।

এছাড়া প্রতিটি বন্যপ্রাণী উদ্ধার  দলকে সহায়তার জন্য একটি পরামর্শক কমিটি থাকবে, যেখানে হেডম্যান, জনপ্রতিনিধি, ভিসিএফ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং মহিলা ওয়ার্ড সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। তারা কার্যক্রমের জন্য পরামর্শ, নেটওয়ার্কিং এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy