প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম (ভিজিট : ৬৫)

X
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে আরিফুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।
এসময় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা করেছে বিজিবি। সে চিলমারী ইউনিয়নের ডিগ্রীর চর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়ার ব্যাটালিয়নে অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, সোমবার সকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নামক স্থান হতে আরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়।
এসময় তার কাছে থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং ১টি মোবাইল ফোন সহ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। বিজিবি জানিয়েছে, অস্ত্র-গুলিসহ আসামীকে দৌলতপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।