খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রেস ফাইভের দোয়া মাহফিল

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমনিরহাটের পাঁচ উপজেলার নিয়ে গঠিত অন্যতম বৃহৎ সংগঠন

2025-12-01T18:41:22+00:00
2025-12-01T18:41:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রেস ফাইভের দোয়া মাহফিল
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পিএম   (ভিজিট : ১৯৪)
X

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমনিরহাটের পাঁচ উপজেলার নিয়ে গঠিত অন্যতম বৃহৎ সংগঠন প্রেস ফাইভের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১ ডিসেম্বর (সোমবার) বিকেলে আদিতমারী উপজেলার নামুরী ডি এস দাখিল মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেস ফাইভের আহবায়ক জিটিভির আলতাবুর রহমান আলতাফ  এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নূর আলমগীর অনু।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেস ফাইভের উপদেষ্টা রেজাউল করিম মানিক, যুগ্ম আহবায়ক ফারুক আলম, মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংবাদিক মনিরুজ্জামান মজনু,  রাহেবুল ইসলাম টিটুল, তাহমিদুল ইসলাম মৃদুল, আল আমিন বাবু, মাসুম ভূঁইয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত করেন মাওলানা সাইয়াদুজ্জামান সোহাগ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy