সৈয়দপুরে ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম (ভিজিট : ১০০)

X
নীলফামারী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়াউদ্দিন মাহমুদ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এক আদেশে এক নারীকে ধর্ষণ ও হত্যা মামলায় আনোয়ারুল হক এবং ছামিউল ইসলাম নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।
দন্ডপ্রাপ্ত আনোয়ারুল হক সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে এবং ছামিউল ইসলাম একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
সূত্রানুযায়ী, ২০২০ সালের ২১ আগস্ট রাতে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত গ্রামের মৃত আবেদ আলীর মেয়ে স্বামী পরিত্যক্তা আকলিমা খাতুন (২৫) হত্যার শিকার হন। আসামীরা নেশাদ্রব্য সেবন করে ওই নারীকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেছেন।