দেবিদ্বারে প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

তিন দফা দাবি আদায়ের দাবিতে সারা দেশের ন্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য

2025-12-01T19:19:47+00:00
2025-12-01T19:19:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেবিদ্বারে প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৯ পিএম   (ভিজিট : ৫১)
X

তিন দফা দাবি আদায়ের দাবিতে সারা দেশের ন্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অব্যাহত রেখেছেন। 

সোমবার (১ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষা শুরু হলেও সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় প্রধান শিক্ষকরা বিকল্পভাবে পরীক্ষা পরিচালনা করছেন। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে সহকারী শিক্ষকরা কর্মবিরতি শুরু করেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলায় ১৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেনীতে মোট ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছেন। এদিকে সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে বিভিন্ন রকমের অসুবিধার সন্মুখিন হচ্ছে বলে অভিবাবকদের দাবি।

আঃ মতিন নামের এক শিক্ষার্থীর অভিবাবক বলেন, কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে সহকারী শিক্ষকদের এই আন্দোলন খুবই অমানবিক। মানুষ গড়ার কারিগরদের নিকট থেকে এ ধরনের আচরন কাম্য নয়।

সরকারী শিক্ষক হাবিবুর রহমান, আশিকুর রহমান সরকার, মোঃ ছফিউল্লাহ জানান, দাবি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হয়েছেন তারা। কোমলমতি শিক্ষার্থীদের অসুবিধা হলেও তারা ‘নিরুপায়’ বলেই দাবি করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy