প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৭:২২ পিএম (ভিজিট : ৮০)

X
‘সবার বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে নীলফামারীতে পালিত হলো বিশ্ব এইডস দিবস।
সোমবার (১লা ডিসেম্বর) সকালে আসক্ত পুনর্বাসন সংস্থার (আপস) অংশগ্রহণ ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে হাসপাতাল চত্তর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, জেলা সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেরাজুল ইসলাম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাদের, স্বাস্থ্য শিক্ষাবিদ আব্দুল বাসেত প্রমূখ।
সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, স্বাস্থ্য সচেতনতা ও নৈতিক শিক্ষার মাধ্যমে সংযত জীবনযাপন এইডস প্রতিরোধের একমাত্র হাতিয়ার।