চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

​জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা বাজারে পরিচালিত এক তদারকিমূলক অভিযানে দুটি ব্যবসা

2025-12-01T19:33:41+00:00
2025-12-01T19:33:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৩ পিএম   (ভিজিট : ৩৯)
X

​জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা বাজারে পরিচালিত এক তদারকিমূলক অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।

​অধিদপ্তর সূত্র জানায়, আজ (১ ডিসেম্বর) সকাল ১১ থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ঔষধ এবং জ্বালানী গ্যাসের সঠিক মূল্য ও মান কঠোরভাবে তদারকি করা হয়।

​অভিযান চলাকালীন সময়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ​মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ এন্ড ক্রোকারিজ গার্ডেনকে অনিয়মতান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনার দায়ে আইনের ৫২ ধারা অনুসারে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  এছাড়া ​মেসার্স জননী ফার্মেসীকে ক্রেতাদের কাছে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির গুরুতর অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​মোট ৩৫,০০০/- টাকা অর্থদণ্ড আরোপের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে সকল ত্রুটি সংশোধন করে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

​এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy