খালেদা জিয়ার সুস্থতা কামনায় গফরগাঁওয়ে দোয়া মাহফিল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় ময়মনসিংহের গফরগাঁওয়ে দোয়া মাহফিল করেছে বিএনপির

2025-12-01T19:46:00+00:00
2025-12-01T19:46:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার সুস্থতা কামনায় গফরগাঁওয়ে দোয়া মাহফিল
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ২৭৩)
X

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় ময়মনসিংহের গফরগাঁওয়ে দোয়া মাহফিল করেছে বিএনপির নেতাকর্মীরা। 

সোমবার দুপুরে পৌর এলাকার জামতলা মোড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুশফিকুর রহমানেরে উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গফরগাঁও উপজেলা শ্রমিকদলের আয়োজনে বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের  নেতা-কর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।

গত রোববার থেকে এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফুসফুসে ইনফেকশনজনিত সমস্যায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।

বাদ জহুর বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করেন। উপজেলা শ্রমিকদল নেতা আজাহারুল ইসলাম পারবেজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনসার উদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সেলিম আহাম্মদ, দুলাল উদ্দিন, শফিক আহাম্মদ প্রমুখ ।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy