ডুমুরিয়ায় আমবাগানে ঝুলছিল যুবকের লাশ

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের একটি বাগান থেকে জীম খান (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।আজ

2025-12-01T19:49:25+00:00
2025-12-01T19:49:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডুমুরিয়ায় আমবাগানে ঝুলছিল যুবকের লাশ
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৯ পিএম   (ভিজিট : ১৬৬)
X

খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের একটি বাগান থেকে জীম খান (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার সকালে বাড়ির পাশে একটি বাগানের আমগাছে লাশ ঝুলতে পাওয়া যায়। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহত জীম ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের জাকির হোসেন ছেলে।

নিহতের বাবা জানান, গতকাল রোববার সন্ধ্যায় জীম মিকশিমিল মাঠে খেলতে যায়। রাত ১১টা পর্যন্ত বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে জীমকে খোঁজার একপর্যায়ে বাড়ির পাশে একটি বাগানের আমগাছে লাশ ঝুলতে দেখতে পান। পরে স্থানীয়রা এসে লাশ নামায়।

রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ শাহজাহান আলী বলেন, জানামতে ছেলেটি নেশা করতো। অনেকবার তাকে আটকানোর চেষ্টা করেছি। লাশে কোনো আঘাত বা দাগ দেখা যায়নি, তবে বাম চোখে সমস্যা আছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy