কেরানীগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

কেরানীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

কেরানীগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে সোহাগ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে রুহিতপুর ইউনিয়নের পুরাতন সোনাকান্দায় এ

2025-12-01T19:53:31+00:00
2025-12-01T19:53:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৫৬)
X

কেরানীগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে সোহাগ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে রুহিতপুর ইউনিয়নের পুরাতন সোনাকান্দায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আছিয়া (২৫) কাঁঠালতলী দক্ষিণপাড়ার দীন মোহাম্মদের মেয়ে। গ্রেপ্তার সোহাগ (২৮) পুরাতন সোনাকান্দা মাতবর বাড়ির মৃত সুরুজ মিয়ার ছেলে।

জানা গেছে, বিকেলে দেখা করতে আছিয়া তার পরকীয়া প্রেমিক সোহাগের বাড়িতে যান। সেখানে কিছুক্ষণ পর তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সোহাগ ক্ষিপ্ত হয়ে আছিয়াকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত আছিয়াকে স্থানীয়রা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেলে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, গৃহবধূ হত্যার ঘটনায় সোনাকান্দার নিজ বাড়ি থেকে ঘাতক সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি আছিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy