নীলফামারীর কিশোরগঞ্জে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নীলফামারীর কিশোরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

2025-12-01T21:11:09+00:00
2025-12-01T21:11:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীর কিশোরগঞ্জে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৯:১১ পিএম   (ভিজিট : ১৮৪)
X

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নীলফামারীর কিশোরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা শাখা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন প্রমুখ। 

এছাড়াও উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব সোহেল রানা রাসেল প্রামানিকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের  উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী  উপস্থিত ছিলেন। 

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

দোয়া মাহফিলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy