মধ্যরাতে প্রায় ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

অনলাইন ডেস্ক

জাতীয়

মধ্যরাতে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার ছিল বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল।

2025-12-02T02:24:53+00:00
2025-12-02T02:33:51+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মধ্যরাতে প্রায় ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ২:২৪ এএম  আপডেট: ০২.১২.২০২৫ ২:৩৩ এএম  (ভিজিট : ৬৪৪)
X

মধ্যরাতে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার ছিল বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর উৎপত্তিস্থল মিয়ানমারের ফালামে। ভূমিকম্পটির উৎপত্তি ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে। তবে বাংলাদেশের কক্সবাজার, পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। 

ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে সর্বশেষ তথ্যে জানিয়েছে, ৪.৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।
বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানায়, ভূমিকম্পের সময় রাত ১২ টা ৫৫ মিনিট ১৬ সেকেন্ড। ভূমিকম্পটির মাত্রা : ৪.৯ (রিখটার স্কেল), গভীরতা: ১০৬.৮ কিলোমিটার।

কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ার ও চট্টগ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, কম্পন খুব বেশী না থাকলেও স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন। গভীর  রাতের এই ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক তৈরি হয়।

উল্লেখ্য, আজকের এই ভূমিকম্পটি নিয়ে অষ্টমবারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। যার শুরুটা হয়েছিল গত ২১ নভেম্বর শুক্রবার। সেদিন নরসিংদীতে ৫.৭ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি জেলা।




  বিষয়:   ভূমিকম্প  উৎপত্তিস্থল  মিয়ানমার  ৪.৯ মাত্রা  কম্পন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy