
X
লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, সংসদ নির্বাচনের পূর্বে সরকার তথা পুলিশ বিভাগ নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে এখানে আমাকে পাঠিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখে, অবাধ-সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। সে লক্ষ্যে সাংবাদিক ও জেলাবাসীকে নিয়ে কাজ করবো। আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচন (সম্ভাব্য), সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হলে। আমি সফল ও বাস্তবায়ন হবে সরকারের লক্ষ্য।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১২ টায় জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসপি কথাগুলো বলেন।
পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে। অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও মাদকসেবিদের গ্রেফতার করবো। কিশোর গ্যাং নির্মূলে কাজ করবো। পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। থানা ও পুলিশের বিরুদ্ধে'র অভিযোগগুলো দ্রুত সমাধান করা হবে।
আরও বলেন, আমার মোবাইল ফোন চব্বিশ ঘন্টা খোলা থাকবে। যে কোন সময়, যে কোন তথ্য আমাকে সরাসরি জেলাবাসী দিতে পারবেন। আর, নির্বাচন সুষ্ঠু করার যে উদ্দেশ্য আমাদের। সেটি বাস্তবায়নে সাংবাদিক ও জেলার সকল শ্রেণীর মানুষের সহযোগিতা প্রয়োজন। কারন, পুলিশের একার পক্ষে সবকিছু করা বা তথ্য জানা সম্ভব হয়ে উঠে না।
বিগত সময়ে নানাবিদ বিতর্কিত কর্মকাণ্ডে পুলিশের প্রতি মানুষের আস্থা কিছুটা কমেছে। আর, কিছু পুলিশ সদস্য এখনো হয়তো ভুল করতে পারেন। কারন, তারাতো।মানুষ, ভুল হতেই পারে। জেলাবাসীর প্রতি অনুরোধ, ভুলত্রুটির গঠনমূলক সমালোচনা করার এবং পরামর্শ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করবেন। সর্বপুরি আগামী জাতীয় নির্বাচন, সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে। যে-ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি গ্রহন করা দরকার। আমি পুলিশ ও জনগণকে সাথে নিয়ে সেটি করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলl) রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাবরক সভাপতি আ.হ.ম মোস্তাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম স্বপন,জাহাঙ্গীর হোসেন লিটনসহ আরও অনেকে।