তারুণ্যের শক্তিতেই এগিয়ে যাবে নতুন বাংলাদেশ: গাজীপুর জেলা প্রশাসক

গাজীপুর মহানগর প্রতিনিধি

সারাবাংলা

‘তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন’ নিয়ে (মঙ্গলবার) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

2025-12-02T15:06:45+00:00
2025-12-02T15:06:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারুণ্যের শক্তিতেই এগিয়ে যাবে নতুন বাংলাদেশ: গাজীপুর জেলা প্রশাসক
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৩:০৬ পিএম   (ভিজিট : ৮৬)
X

‘তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন’ নিয়ে (মঙ্গলবার) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গাজীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তিতেই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। তরুণদেরকে কর্মমুখী প্রশিক্ষণ দেয়া, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতার চর্চা এবং মাদকমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি এসব কথা বলেন, এ লক্ষ্যে সকল ক্ষেত্রে  তরুণদের সক্রিয় অংশগ্রহণের উদ্দেশ্যে একটি সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য সরকার কাজ করছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোতাছেম বিল্যাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া,গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন, জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মো: ইউনুস আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক অলকা প্রভা দে, জেলা শিক্ষা অফিসার মো: আল মামুন তালুকদার, জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আলোচনায় অংশ নেন। শেষে তারুণ্যের উৎসবের ওপর তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy