খুলনা ডিসির সাথে রূপসার সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

আব্দুর রাজ্জাক, রূপসা (খুলনা)

সারাবাংলা

খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ স ম জামশেদ খোন্দকারের সঙ্গে রূপসা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের

2025-12-02T15:11:24+00:00
2025-12-02T20:42:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনা ডিসির সাথে রূপসার সরকারি কর্মকর্তাদের মতবিনিময়
আব্দুর রাজ্জাক, রূপসা (খুলনা)
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৩:১১ পিএম  আপডেট: ০২.১২.২০২৫ ৮:৪২ পিএম  (ভিজিট : ২১৮)
X

খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ স ম জামশেদ খোন্দকারের সঙ্গে রূপসা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণের এবং স্থানীয় সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক রূপসা উপজেলার সার্বিক উন্নয়ন,সরকারি সেবার মান বৃদ্ধি, নাগরিক সুবিধা সহজীকরণ এবং জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট দপ্তর সমূহকে আরও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। এসময় তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে ওয়াজ মাহফিলে কোন দল বা প্রার্থীর পক্ষে ভোট না চাওয়ার অনুরোধ জানান।

সুধীজনেরা বিভিন্ন সমস্যা এবং দপ্তরের কর্মকর্তারা তাদের দপ্তরের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ, রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ সবুর খান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সঞ্চালনা করেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.আহসান হাবীব প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন,উপজেলা প্রকৌশলী শোভন সরকার,উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা: আবুল কাশেম, নির্বাচন কর্মকর্তা আঃ সাত্তার, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ.আনোয়ার উল কুদ্দুস,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,সমবায় কর্মকর্তা ফরিদ আহম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান, আঃ মালেক, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, মাসুম বিল্লাহ, ইলিয়াজ হোসেন, জিয়াউল ইসলাম বিশ্বাস, আজিজুল ইসলাম নন্দু,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, মাওলানা হেকমত আলী, প্রধান শিক্ষক হায়দার আলী, বিউটি পারভিন, আঃ সালাম, তামিম হাসান লিয়ন, ফাহাদ গাজী, শামীম হাওলাদার প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy