কেন্দুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদান

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় নতুন ইউএনও হিসেবে কর্মে যোগদান করেছেন মো. রিফাতুল ইসলাম। তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক

2025-12-02T16:33:14+00:00
2025-12-02T16:33:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদান
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৩ পিএম   (ভিজিট : ১৯০)
X

নেত্রকোণার কেন্দুয়ায় নতুন ইউএনও হিসেবে কর্মে যোগদান করেছেন মো. রিফাতুল ইসলাম। তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের স্থলাভিষিক্ত  হলেন। ইউএনও হিসেবে এটাই তাঁর প্রথম কর্মস্থল। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে যোগদান করেন তিনি। এর আগে তিনি ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে ঢাকার  জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন ।

নবাগত মো. রিফাতুল ইসলামের জন্ম মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় । ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করে ৩৭তম বিসিএস'র মাধ্যমে তিনি  রাজশাহীতে প্রথম কর্মে যোগদান করেন।

এ সময় কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, জাতির বিবেক। সাংবাদিক মহলসহ সকলের সহযোগিতায় কেন্দুয়ার সার্বিক উন্নয়নে কাজ এগিয়ে নিতে চাই। সরকারি প্রতিটি কাজে দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণ ও একান্ত প্রয়োজন। 

উল্লেখ্য গত ২৬ নভেম্বর প্রথম ধাপে দেশের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy