কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৩২ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

লাবিবা রওনক রচনা, কুড়িগ্রাম

সারাবাংলা

কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে গত ৭২ ঘণ্টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানী

2025-12-02T16:45:09+00:00
2025-12-02T16:45:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৩২ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক
লাবিবা রওনক রচনা, কুড়িগ্রাম
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৮৩)
X

কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে  অভিযান পরিচালনা করে গত ৭২ ঘণ্টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য আটক করেছে। জব্দ হওয়া এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩২ লাখ ১৭ হাজার ৮৩০ টাকা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি সুত্র  জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তজুড়ে টানা বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ভারতীয় গবাদিপশু, গাঁজা, মদ, জিরা, প্যান্ট পিস, ফলসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। সাম্প্রতিক ৭২ ঘণ্টার এই অভিযান গুলিতে এই বাজার মূল্যের ভারতীয় পণ্য গুলি আটক করা হয়।

এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছি। এরই ধারাবাহিকতায় বিজিবি সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে তাদের মহান দায়িত্ব পালন করে যাচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy