মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

মাগুরা শালিখা উপজেলার টেকের বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৬০ হাজার টাকা জরিমানা করেছে

2025-12-02T17:04:50+00:00
2025-12-02T17:04:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৫:০৪ পিএম   (ভিজিট : ৪৬)
X

মাগুরা শালিখা উপজেলার টেকের বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা। 

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১.৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেসার্স সবুজ ফার্মেসি নামক ফার্মেসি প্রতিষ্ঠানে তদারকিতে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ পাওয়া যায়, এছাড়া বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স রোকন মেডিসিন কর্নার নামক প্রতিষ্ঠানে তদারকিতে একই অপরাধ পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়,  মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। বাজারে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  সজল আহম্মেদ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy