ঘোড়াঘাটে নবাগত ইউএনও এর যোগদান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মিজ রুবানা তানজিন। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘোড়াঘাট উপজেলা

2025-12-02T17:20:04+00:00
2025-12-02T17:20:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে নবাগত ইউএনও এর যোগদান
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৫:২০ পিএম   (ভিজিট : ৪১)
নবাগত ইউএনও মিজ রুবানা তানজিন।
X

নবাগত ইউএনও মিজ রুবানা তানজিন।

দিনাজপুরের ঘোড়াঘাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মিজ রুবানা তানজিন। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন তিনি। এর আগে সোমবার (১ ডিসেম্বর)  জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরে যোগদান করেন তিনি। 

৩৭তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর পূর্বে  কুমিল্লা  জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় চিকিৎসা বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কোর্স সম্পন্ন করেন। তার দেশের বাড়ী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়।

যোগদান করার পর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনকে সুশীল সমাজ ও নানা পেশা-শ্রেণীর সংগঠন  অভিনন্দন ও ফুল দিয়ে বরণ করে নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নবাগত এই কর্মকর্তাকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। তার যোগদান করার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ রফিকুল ইসলাম। তিনি বর্তমানে বদলি হয়ে উপ-পরিচালক রপ্তানি উন্নয়ন ব্যুরো ঢাকাতে যোগদান করেন। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy