ফকিরহাটে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের ফকিরহাটে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের

2025-12-02T17:32:26+00:00
2025-12-02T17:32:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফকিরহাটে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল বিতরণ
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৫:৩২ পিএম   (ভিজিট : ১৩১)
X

বাগেরহাটের ফকিরহাটে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের মাঝে ছাগল, খাবার ও ঔসুধ বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২রা ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্ত্বরে এসব জেলেদের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এদিন উপজেলার ৭টি ইউনিয়নের ১০জন সুফলভোগী প্রান্তিক জেলেকে ৪টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ এর পরিচালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, মাঠ সহায়ক কর্মী শেখ সাব্বির আহম্মেদ শুভ ও কমলেশ দাশসহ অন্যান্যরা। 

উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায়  ১০জন জেলেকে ৪টি করে ছাগল বিতরণ করা হয়েছে। এছাড়া খাবার হিসেবে ভূসি ও ভুট্টার গুড়া সহ ঔসুধ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এসব জেলেদের ছাগল বিতরণ করা হয়েছে। এই ছাগল পালন করে তারা আর্থিকভাবে অনেক লাভবান করতে পারবেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy