প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৩ পিএম (ভিজিট : ৬৯)

X
বরিশালের বাবুগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও জানের সদকা হিসেবে এতিমখানায় ও অসহায় মানুষের মাঝে ছাগল জবাহ করে গোস্ত বিতরণ করা হয়েছে। এসময় নেত্রীর সুস্থতার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স এর উদ্যোগে নিজ বাড়ীতে একটি খাসি ছাগল জবাহ করে গোস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
এদিকে ওয়াহিদুল ইসলাম প্রিন্স এর নির্দেশনায় উপজেলার পূর্ব রহমতপুর জামিয়া ও কাসেমিয়া এতিমখানায় একটি খাসি ছাগল বিতরণ করেন উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন, সদস্য সচিব শাহিন হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টুসহ বিএনপি ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।
বাবুগঞ্জ বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী না, সে আমাদের মা। আমি তার পক্ষ থেকে আল্লাহর নামে ছাগল সদকা দিয়েছি। আল্লাহ তাকে সুস্থ করে দ্রুত আমাদের মাঝে ফিরেয়ে দিবে সেই কামনায় দোয়া মোনাজাত করেছি আমরা।