ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনঃবহাল দাবিতে মানববন্ধন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত সকল কর্মকর্তাদের পূণরায় চাকরিতে পূণর্বহালের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২ ডিসেম্বর)

2025-12-02T17:34:41+00:00
2025-12-02T17:58:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনঃবহাল দাবিতে মানববন্ধন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৪ পিএম  আপডেট: ০২.১২.২০২৫ ৫:৫৮ পিএম  (ভিজিট : ১৯০)
X

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত সকল কর্মকর্তাদের পূণরায় চাকরিতে পূণর্বহালের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের  লোহাগাড়া উপজেলা সদরে বটতলী মোটর স্টেশনস্থ ইসলামী ব্যাংক (পিএলসি) লোহাগাড়া শাখার সামনে সাতকানিয়া-লোহাগাড়া ইসলামী ব্যাংক পিএলসি থেকে চাকরিচ্যুত ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা সাইফুল আরমান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা নাঈমুল ইসলাম, হুমায়ুন কবির, আসাদুল্লাহ, মো আব্দুল করিম, আজিজুল হক, মোহাম্মদ সোলাইমান, মিশকাতুল ইসলাম, পারভেজ রোহান, রুবেল, অভিভাবকের পক্ষে সেলিম উদ্দিন।

মানববন্ধনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত লোহাগাড়া-সাতকানিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ৫ই আগস্টের পর হঠাৎ ইসলামী ব্যাংক পিএলসি থেকে আমাদের কোন ধরনের নোটিশ ছাড়া চ্যকরিচ্যুত করে যা অত্যান্ত দুঃখজনক। আমরা সকল প্রকার বৈধ ডকুমেন্টের মাধ্যমে চাকরিতে যোগদান করি। বর্তমানে আমাদের যে কোন সরকারি চাকরিতে আবেদন করার বয়স শেষ হয়ে গিয়েছে তাই আমরা বেকার! পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছি। পরিবারের মধ্যে চলছে অভাব অনটন, ছেলে-মেয়েদের লেখা পাড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছি, তাই চাকরি আমাদের পূণর্বহাল করা প্রয়োজন। 

এটি বর্তমান সরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইসলামী ব্যাংকের পরিচালকদের প্রতি জোর আমাদের আবেদন। পূণরায় চাকুরিতে পূণর্বহল করে পরিবার পরিজন নিয়ে সুন্দর একটি জীবন উপহার দেওয়ার অনুরোধ করেন তারা। মানববন্ধন চাকরিচ্যুত প্রায় ৩০০ জনের অধিক ব্যাংকার উপস্থিত ছিলেন





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy