ব্রিজের নিচে পড়েছিল অজ্ঞাত যুবকের মরদেহ

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার

2025-12-02T18:39:55+00:00
2025-12-02T18:39:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রিজের নিচে পড়েছিল অজ্ঞাত যুবকের মরদেহ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৯ পিএম   (ভিজিট : ২৯৩)
X

নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় নিহতের পরনে পুরনো লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল।

স্থানীয়রা ও পুলিশ জানায়, নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে স্থানীয় দোকানীরা ব্রিজের নিচে একটি মরেদহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহত ব্যক্তিকে এর আগে কেউ এলাকায় দেখেনি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে। কয়েকদিন আগে মারা যেতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নাম ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy