বানিয়াচংয়ে নিয়োগবিধি প্রণয়নের দাবিতে কর্মবিরতি

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সারাদেশের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের বানিয়াচংয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা নিয়োগবিধি প্রণয়নের দাবিতে দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান

2025-12-02T20:26:10+00:00
2025-12-02T20:26:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বানিয়াচংয়ে নিয়োগবিধি প্রণয়নের দাবিতে কর্মবিরতি
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম   (ভিজিট : ৪১)
X

সারাদেশের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের বানিয়াচংয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা নিয়োগবিধি প্রণয়নের দাবিতে দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) পদে কর্মরতরা একত্র হয়ে বিক্ষোভ জানান। ন্যায্য অধিকার আদায়ে তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মসূচিস্থল।

কর্মীরা অভিযোগ করেন, দীর্ঘ ২৬ বছর ধরে তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়ে আসছেন। কোনো নিয়োগবিধি না থাকায় তাদের পদোন্নতি, সুবিধা ও পেশাগত নিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এটি দাবি নয়, বরং অধিকার—এমন মন্তব্য করে তারা দ্রুত নিয়োগবিধি প্রণয়নের দাবি জানান।

নেতৃবৃন্দ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এসময় বক্তব্য রাখেন আজাদুল ইসলাম (এফপিআই), হেপি আক্তার (এফডব্লিউভি), নাজমুল হক (এফপিআই) ও দিলারা খাতুন (এফডব্লিউএ)।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy