কুলাউড়ায় বিজিবির হাতে ভারতীয় গরু-সিগারেট আটক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারত থেকে প্রবেশের সময় ৩টি ভারতীয় গরু এবং ১ হাজার ১৪০ প্যাকেট

2025-12-02T20:33:03+00:00
2025-12-02T20:33:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুলাউড়ায় বিজিবির হাতে ভারতীয় গরু-সিগারেট আটক
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৩ পিএম   (ভিজিট : ৭২)
X

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারত থেকে প্রবেশের সময় ৩টি ভারতীয় গরু এবং ১ হাজার ১৪০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক করেছে বিজিবি। 

রবি ও সোমবার (১ ও ২ ডিসেম্বর) উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকা থেকে পণ্যগুলো আটক করা হয়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে দত্তগ্রাম বিওপি কর্তৃক দুটি পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। 
এছাড়াও গত নভেম্বর মাসে কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল সীমান্ত থেকে ৫ হাজার ১৫২ প্যাকেট ভারতীয় নাসির পাতার বিড়ি, ২ হাজার ৯৯০ প্যাকেট সিগারেট, তিন বোতল ভারতীয় মদ, তিনটি গরু, ৩৭১ কেজি ভারতীয় চা পাতা, ২৭৩ কেজি পেঁয়াজ এবং ৫৫.৯৪ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।

এসব পণ্যের মোট সিজার মূল্য ধরা হয়েছে ১৩ লাখ ৭০ হাজার ৩১০ টাকা। চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy