জামিনে মুক্ত কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মী

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারসহ দুই

2025-12-02T20:38:04+00:00
2025-12-02T20:38:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামিনে মুক্ত কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মী
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম   (ভিজিট : ৫২)
X

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারসহ দুই কর্মী। 

আজ সন্ধ্যা ৬টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি  কারাগার থেকে তারা বের হন। শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী মামলায় আটক ছিলেন। 

কারাগার সূত্রে জানা গেছে, জামিন আদেশবিষয়ক আদালতের নথি আসার পর আজ সন্ধ্যা ৬টায় কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এ বিষয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল আল মামুন বলেন, আমাদের কাছে কোর্ট থেকে জামিনের কাগজ আসলে তা যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ছয়টার দিকে তাকে আমরা ছেড়ে দেই।  

কৃষক শ্রমিক জনতা লিগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং কর্মীদের গ্রহণ করতে এসময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রেসিডেন্ট বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy