বিশেষ মেধা সম্পন্নদের উপযুক্ত শিক্ষা নিশ্চিতে প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও কর্মসংস্থানের

2025-12-03T10:55:43+00:00
2025-12-03T10:55:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশেষ মেধা সম্পন্নদের উপযুক্ত শিক্ষা নিশ্চিতে প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৫ এএম   (ভিজিট : ২৭)
X

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিলে তারা ভবিষ্যতে উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বুধবার (৩ ডিসেম্বর) ‘৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস’ উপলক্ষে মঙ্গলবার (২ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস জানান, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা, সাভারে আন্তর্জাতিক মানের বহুমুখী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধনসহ বিভিন্ন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র পরিচালনার মাধ্যমে সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উন্নয়নে কাজ করছে।

তিনি দেশের সব বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবার, সেবাদানকারী, গবেষক, থেরাপিস্ট, উদ্ভাবক এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রতি বছরের মতো এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হচ্ছে জেনে তিনি আনন্দ প্রকাশ করেন।

জাতিসংঘ ঘোষিত প্রতিপাদ্য- ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’  উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে সমাজকল্যাণ মন্ত্রণালয় কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন (সিবিআর) কর্মসূচির আওতায় অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, বিশেষ মেধাসম্পন্ন ভাই–বোনেরা তাদের শ্রম, জ্ঞান ও নিষ্ঠার মাধ্যমে একদিন বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলায় পরিণত করবে।

সবশেষে তিনি দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।




  বিষয়:   প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূস  বিশেষ মেধাসম্পন্ন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy