প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১১:২২ এএম (ভিজিট : ২৯)

X
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় চন্দনাইশ সদর শাহ আমিন পার্ক প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা এলডিপির সভাপতি আকতার আলম।
চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবিরের সভাপতিত্বে, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দীন, আলহাজ্ব সালেহ আহমদ কোম্পানী, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম সবুজ, আব্দুল মাবুদ চৌধুরী, মাস্টার মাহফুজ, মো. মহিউদ্দীন, জমির উদ্দীন, শাহদাৎ হোসেন মুন্না, নজরুল ইসলাম মো. মোজাম্মেল, রবি প্রমুখ।
বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়্যদুল হক।