নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম এনায়েত হোসেন (৬৬)।গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পুরুলিয়া

2025-12-03T11:56:26+00:00
2025-12-03T11:56:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৬ এএম   (ভিজিট : ৪৪)
X

নড়াইলের কালিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম এনায়েত হোসেন (৬৬)। 

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা।

জানা যায়, গতকাল মঙ্গলবারে মাগরিবের নামাজ আদায় শেষে এনায়েত হোসেন রঘুনাথপুর বাজারে যাচ্ছিলেন চা পান করার উদ্দেশ্যে। কবরস্থানের সামনের আঞ্চলিক সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয় ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। 

প্রাথমিক চিকিৎসা শেষে যশোর নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। নিহতের ভাই সাংবাদিক সাজ্জাদ হোসেন ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy