দেশের জন্য খালেদা জিয়ার নেতৃত্ব আরও ৫ বছর অত্যন্ত প্রয়োজন: কাজী আলাউদ্দিন

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া

2025-12-03T12:00:50+00:00
2025-12-03T12:00:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের জন্য খালেদা জিয়ার নেতৃত্ব আরও ৫ বছর অত্যন্ত প্রয়োজন: কাজী আলাউদ্দিন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ পিএম   (ভিজিট : ৬৮)
X

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।

তিনি বলেন, এ দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে ম্যাডাম খালেদা জিয়া বারবার নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছেন। গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় স্বার্থে অন্তত আরও পাঁচ বছর তার নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত প্রয়োজন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে পশ্চিম মৌতলা খাজরা জামিউল কোরআন মাদরাসার মুহতামিম আতিকুর রহমানের সঞ্চালনায় মূল্যবান আলোচনা রাখেন, মৌতলা জামে মসজিদের ইমাম কারী মো. আরিফুল ইসলাম, মাওলানা আমানউল্লাহ, হাফেজ আব্দুল গফুর, কারী হাফেজ জুবায়ের হোসেন, হাফেজ আবু রায়হান প্রমুখ।

বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি-স্থিতিশীলতার জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy