নীলফামারীতে মেডিকেল টেকনোলজিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

বেতন বৈষম্যের অবসান চেয়ে ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

2025-12-03T12:26:26+00:00
2025-12-03T12:26:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১০ম গ্রেড বাস্তবায়নে
নীলফামারীতে মেডিকেল টেকনোলজিস্টদের অর্ধদিবস কর্মবিরতি
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২:২৬ পিএম   (ভিজিট : ৯২)
X

বেতন বৈষম্যের অবসান চেয়ে ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেনারেল হাসপাতাল নীলফামারী।

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এই কর্মবিরতি পালন করেন।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা একটি টিম ওয়ার্ক। চিকিৎসক ও নার্সদের পাশাপাশি রোগ নির্ণয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য। কিন্তু একই শিক্ষাগত যোগ্যতায় (ডিপ্লোমা প্রকৌশলী, নার্স, কৃষি কর্মকর্তারা) ১০ম গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বঞ্চিত হচ্ছেন। 

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা আর সময়ক্ষেপণ মেনে নেব না। সরকার যদি দাবি না মানে, তাহলে আগামীকাল (৪ ডিসেম্বর) কমপ্লিট শাট-ডাউন পূর্ণকর্মদিবস পালন করা হবে।

এ সময় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন, নুরুজ্জামান সরকার(মেডিকেল টেকনোলজিস্ট রেডিও লজী এন্ড ইমেজিং), আতিকুর রহমান(ফার্মাসিস্ট), মেহেদী হাসান(মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব:), মোনায়েম খান (ফার্মাসিস্ট), নিশাত রায়হান (মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব:), মোশাররফ হোসেন(মেডিকেল টেকনোলজিস্ট ব্লাড ব্যাংক), মোঃ আবু সাইদ(মেডিকেল টেকনোলজিস্ট রেডিও লজী এন্ড ইমেজিং) প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy