মেট্রোরেলের বিদ্যুৎলাইনের ওপর কাপড়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রোরেলের তারে কাপড় পড়ায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ

2025-12-03T13:14:36+00:00
2025-12-03T13:14:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেট্রোরেলের বিদ্যুৎলাইনের ওপর কাপড়
২০ মিনিট চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১:১৪ পিএম   (ভিজিট : ৬১)
X

বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রোরেলের তারে কাপড় পড়ায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলের উপর কাপড় পড়ে। এই কাপড় অপসারণের জন্য বেলা ১২টা ২২ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে সেটি অপসারণ করে ১২টা ৪২ মিনিটের দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়। 

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দুঃখ প্রকাশ করেছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy