ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দফা কর্মবিরতি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় কর্মবিরতি পালন করছে।বুধবার (৩ ডিসেম্বর) সকাল

2025-12-03T14:01:34+00:00
2025-12-03T14:01:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দফা কর্মবিরতি
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ২:০১ পিএম   (ভিজিট : ১৩৫)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় কর্মবিরতি পালন করছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত টানা চার ঘণ্টা এই কর্মসূচি পালন করেন উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত সংশ্লিষ্টরা। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আব্দুল করিম জানান, ডাক্তার আমাকে রক্ত পরীক্ষা করতে দিয়েছেন, কিন্তু প্যাথলজি বিভাগ বন্ধ থাকায় পরীক্ষা করাতে পারছি না। অপরদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসি বন্ধ থাকায় বিনামূল্যে ওষুধ না পাওয়ার অভিযোগ করেছেন অনেক রোগী।

আন্দোলনকারীরা জানান, ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির অংশ হিসেবে লাগাতার শাটডাউন কর্মসূচি দেওয়া হবে।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি বলে জানান তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy